কুষ্টিয়ায় নতুন সনাক্ত ১৯
সূত্র: ডিসি অফিস কুষ্টিয়া
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১৫ জুন ২০২০ মোট ১৮৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৪, মেহেরপুর ৩১, ঝিনাইদহ ৫, চুয়াডাঙ্গা ১৮) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১২ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন মোট ১৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এছাড়া ঝিনাইদহ জেলায় ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। মেহেরপুর জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১২ জনের ঠিকানা এমপিও স্কয়ার (কুষ্টিয়া হাসপাতাল), জুগিয়া, খাজানগর, ৩ জন সোনালী ব্যাংক, ২ জন কাটাইখানা মোড়, ২ জন হাউজিং এ ব্লক ও ২ জন ফুলতলা (চৌরহাস)। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা কুমারখালী থানা, পুকুরিয়া, পুটিয়া (চড়াইকোল) ও নন্দলালপুর। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা বৈরাগীর চর ও ২ জনের আল্লারদর্গা।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
সূত্র: ডিসি অফিস কুষ্টিয়া

Comments
Post a Comment