Posts

Image
(আইসিইউ)তে  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন  ।   সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)তে রাখা হয়েছে। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার সকালে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টায় চিকিৎসকদের মেডিকেল বোর্ড বৈঠক করেন। তখন হাসপাতালের এসডিইউতে চিকিৎসাধীন ছিলেন সাহারা খাতুন। ২রা জুন থেকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে তার।
Image
ডা. চৌধুরীর অবস্থা স্থিতিশীল ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন। আজ বুধবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল। তার নিউমোনিয়ার অবস্থা আর অবনতি হয়নি। তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন। তাঁর গলার ব্যথা কিছুটা উন্নতি হয়েছে। গতকাল মঙ্গলবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া বেড়ে যায় এবং তাকে নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন এবং ২৯ মে থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট এবং পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি এখন করোনামুক্ত।
Image
চীন ভারত সংঘর্ষ । ২০ ভারতীয় সেনা নিহত, চীনের  হতাহত ৪৩ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। চীনেরও অন্তত ৪৩ সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সৈন্যদের কোম্পানি কমান্ডার এক কর্নেলও রয়েছেন নিহতদের তালিকায়। অন্যদিকে চীনের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনা লিবারেশন আর্মির পাঁচ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দফায় দফায় বৈঠক হয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়ে। বিস্তারিত রিপোর্টে। লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত-চীনা সৈন্যদের হাতাহাতি এবার গড়ালো গোলাগুলিতে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সীমান্তের এই খন্ডযুদ্ধে অন্তত ২০ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, এমন আশঙ্কাও জানিয়েছে এ সংবাদ সংস্থা। ওই ঘটনায় চীনা সেনাবাহিনীর ৪৩ সদস্য হতাহত হয়েছে বলেও সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তবে এর আগে চীনা গণমাধ্যম জানান, সংঘর্ষে পাঁচ চীনা সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন গ...
Image
 কুষ্টিয়ায় নতুন সনাক্ত ১৯ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১৫ জুন ২০২০ মোট ১৮৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৪, মেহেরপুর ৩১, ঝিনাইদহ ৫, চুয়াডাঙ্গা ১৮) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১২ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন মোট ১৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলায় ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। মেহেরপুর জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷ কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১২ জনের ঠিকানা এমপিও স্কয়ার (কুষ্টিয়া হাসপ াতাল), জুগিয়া, খাজানগর, ৩ জন সোনালী ব্যাংক, ২ জন কাটাইখানা মোড়, ২ জন হাউজিং এ ব্লক ও ২ জন ফুলতলা (চৌরহাস)। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা কুমারখালী থানা, পুকুরিয়া, পুটিয়া (চড়াইকোল) ও নন্দলালপুর। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা বৈরাগীর চর ও ২ জনের আল্লারদর্গা। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।  সূত্র: ডিসি অ...
Image
শনাক্তে  চীনকে টপকালো  বাংলাদেশ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর ফলে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর ফলে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৯তম। আর কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যার হিসেবে বিশ্বে ৩১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় যতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের ১৭.১৭ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলে...
Image
ছয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হেনস্তা কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মার্কিন পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মধ্যেই আটলান্টায় দু’জন শিক্ষার্থীকে তাদের গাড়িতে ভাঙচুর চালিয়ে বের করে হেনস্তা করে মার্কিন পুলিশ। এ ঘটনায় ছয়জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শনিবার রাতে আটলান্টার ডাউনটাউন এলাকায়  মেসিয়াহ ইয়ং এবং তানিয়েহ পিলগ্রিমকে তাদের গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানোর অভিযোগে পুলিশ কর্মকর্তা আইভরি স্ট্রিটার এবং মার্ক গার্ডনারকে বরখাস্ত করা হয়। ওই দুই শিক্ষার্থীকে গুরুতর হামলা চালানোর অভিযোগ উঠেছে বরখাস্ত হওয়া পুলিশের দুই কর্মকর্তাসহ আরো দু’জনের বিরুদ্ধে। তবে অন্য পুলিশের নাম প্রকাশ করা হয়নি। আরো দুই পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জনগণের ব্যক্তিগত সম্পদ নষ্টের ব্যাপারে। ফুলটন কাউন্টি জেলা অ্যাটর্নি পল হাওয়ার্ড এ কথা জানিয়েছেন। ওই গাড়ির চালক ইয়ং বলেন, আমি এবং আমার প্রেমিকা ৩০ মে হামলার শিকার হয়েছি। আমি এখন একটু নিরাপদ বোধ করছি যে, এই দানবরা রাস্তায় নামতে পারছে না এবং আর কাউকে আতঙ্কিত করতে সক্ষম হচ্...
Image
রাজধানীর মসজিদে জঙ্গি হামলা,নিহত 2 আফগানিস্তানের রাজধানী কাবুলের এক মসজিদে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। নামাজরত অবস্থায় সেখানে একটি বোমা বিস্ফোরণ করা হয়েছে। এতে দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাবুলের গ্রীন জোনে অবস্থিত বেশ নামকরা মসজিদ ছিলো এটি। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, মঙ্গলবার মাগরিবের নামাজের পর ওয়াজির আকবর খান মসজিদে ওই বোমা হামলা হয়।
Image
আবারও মার্কিন বোমারু বিমানকে তাড়া আবারও দুটি মার্কিন কৌশলগত বোমারু বিমানকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার জঙ্গিবিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান দুটি ছিল বি-১বি ল্যান্সার বোমারু বিমান। রুশ মন্ত্রণালয় বলেছে, শুক্রবার কৃষ্ণ সাগর এবং বাল্টিক সাগরের উপর দিয়ে দুটি মার্কিন বোমারু বিমান রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে যায় তবে বিমান দুটিকে বাধা দেয় রাশিয়ায় কয়েকটি এসইউ-২৭ এবং এসইউ-৩০ জঙ্গিবিমান। মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ দূরত্বে অবস্থান করে রাশিয়ার জঙ্গিবিমানগুলো মার্কিন বোমারু বিমানকে তাড়িয়ে নিয়ে যায় এবং রাশিয়ার সীমান্ত থেকে দূরবর্তী অবস্থানে না যাওয়া পর্যন্ত মার্কিন বোমারু বিমান দুটিকে তাড়াতে থাকে। আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়ার বিমানগুলো মার্কিন বিমানকে তাড়া করে। মার্কিন বিমানগুলোকে তাড়িয়ে দেয়ার পর নিরাপদে রুশ জঙ্গিবিমানগুলো তাদের বিমানঘাঁটিতে ফিরে আসে। বিমানগুলো তাড়া করার সময় মার্কিন বিমানের অবৈধ অনুপ্রবেশের বিষয়টি ভিডিও রেকর্ড করা হয়। সূত্র: পার্সটুডে
Image
কলকাতা মানে আমার কাছে আবেগ বিধ্বস্ত বাংলাকে সাহায্যের আশ্বাস ট্যুইট শাহরুখের বাংলার পাশে শাহরুখ খান। উমপুনের আঘাতে বিপর্যস্ত বাংলাকে ভরসা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, কলকাতা তাঁর আবেগ। সবাই মিলে একসঙ্গে এই লড়াই লড়তে হবে। আরও জানুন :  Shah Rukh Khan Tweets
Image
বেক্সিমকো ফার্মার ওষুধ 'ইভেরা টুয়েলভ' সেবনে মিলছে সুফল  বেক্সিমকো ফার্মার ওষুধ 'ইভেরা টুয়েলভ' সেবনে মাত্র পাঁচ দিনে করোনা নিরাময়। ঢাকার দোহার থানার ১১ পুলিশ সদস্যের ওপর প্রয়োগে মাত্র ৫ দিনেই সুফল পেয়েছেন চিকিৎসকেরা। এ নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৭০০ রোগীর মধ্যে ৬৬৫ জনই সুস্থ্ হয়েছে। বিস্তারিত: Evera-12