Posts

Image
মামলার ঘোষণা ইরাক-ইরানের আমেরিকার বিরুদ্ধে মামলার ঘোষণা দিল ইরান ও ইরাক। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার জন্য এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার জন্য মামলা করবে দেশ দুটি। সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, ইরাকের মাটিতে জেনারেল কাসেম সোলাইমানি এবং মুহান্দিসকে হত্যা করা ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কর্মকাণ্ড। এ বিষয়ে ইরানের বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে তেহরান ও বাগদাদ যৌথভাবে মামলা করবে। ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, বাগদাদ বিমানবন্দরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই ইরাকের বিচারবিভাগ বিষয়টি তদন্ত করেছে এবং হত্যাকাণ্ডকে অপরাধ হিসেবে দেখছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিবৃতি অনুযায়ী, ইরাকের কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী এ তদন্ত চলেছে। এছাড়া ইরাকে অবস্থিত ইরানি দূতাবাসের আইন বিষয়ক কর্মকর্তারদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। ইরাক সফরে গিয়ে দ...
Image
 অত্যাধুনিক রাডার কিনছে বাংলাদেশ এয়ার ফ্রান্স ও বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই চুক্তির আওতায় ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক রাডার সিস্টেম কেনা হবে, যা দিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রমকারী সব উড়োজাহাজকে শনাক্ত করা যাবে। সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে বিমান চলাচল সম্পর্কিত কারিগরি সহায়তা ও তথ্য আদান-প্রদানের জন্য ফ্রান্সের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এবং বেবিচকের মধ্যে ওই চুক্তি স্বাক্ষরের খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।  তিনি বলেন, এটার ফলে বিভিন্ন স্ট্যান্ডার্ডস ও রেকমান্ডেড প্র্যাকটিস বাস্তবায়নে বাংলাদেশ ও ফ্রান্স একসঙ্গে কাজ করবে। এতে করে আমরা এয়ার নেভিগেশনে সুবিধা পাব। বেসামরিক বিমানের উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা আরো উন্নত হবে। এয়ারপোর্টের ব্যবস্থাপনা আরো উন্নত হবে। বেসামরিক বিমানের সুরক্ষিত উড্ডয়নের বিষয়গুলোও তারা (ফ্রান্স) দেখবে।  তিনি...
Image
উপজেলা পরিষদ কার্যালয় লংগদু , রাঙ্গামাটি পার্বত্য জেলা । স্মারক নং - উঃপঃকাঃ / লংগদু } / ৩-২০ / ৬৫০ তারিখঃ ১৬-০৭-২০১০ ইং “  নিয়ােগ বিজ্ঞপ্তি ” আবেদনের সময়সীমা: 10 আগস্ট 2020 👉 দিগন্তের প্রতি মুহুর্তের খবর পেতে   ডাউনলোড করুন   আমাদের মোবাইল অ্যাপস
Image
যুদ্ধের প্রস্তুতি নিশ্চিতে সেনাবাহিনীকে বড় আকারে সামরিক মহড়া চালানোর নির্দেশ  পুতিনের যুদ্ধের প্রস্তুতি নিশ্চিতে সেনাবাহিনীকে বড় আকারে সামরিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে শুক্রবারই এই মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়। খবর আল জাজিরার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে সুরক্ষা নিশ্চিত করতে পুতিন দেড় লাখ সেনা সদস্য এবং কয়েকশ বিমান ও নৌযান নিয়ে মহড়া চালাতে বলেছেন। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌ, বিমান ও স্থলবাহিনী অংশগ্রহণ করছে। রাশিয়ার যুদ্ধের প্রস্তুতির সক্ষমতা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয় বলে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এক বিবৃতিতে জানিয়েছেন।  👉 দিগন্তের প্রতি মুহুর্তের খবর পেতে   ডাউনলোড করুন   আমাদের মোবাইল অ্যাপস
Image
ভারত অধিকৃত   জম্মু-কাশ্মীরে  ২৪ ঘণ্টায় ৯ জনকে নির্মমভাবে হত্যা গত ২৪ ঘণ্টায় পৃথক সংঘর্ষের ঘটনায় নিহতরা সবাই ‘সন্ত্রাসী’ বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরপর বিক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার স্থানীয় মানুষ। যেসব এলাকায় সশস্ত্র বাহিনী অভিযান চালাচ্ছে সেখানকার শতশত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সোপিয়ানের আমসিপোরা গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এর আগে, শুক্রবার বিকেলে একই অভিযানে কুলগামে নিহত হন আরও তিন জঙ্গি। নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদের কমান্ডার ছিলেন বলেও দাবি করেন ভারতীয় কর্মকর্তারা। জয়েশ ই মোহাম্মদের ওই নেতা আইইডি বিশেষজ্ঞ ছিলেন বলে দাবি ভারতীয় নিরপত্তা বাহিনীর। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে এধরনের সংঘর্ষের ঘটনা বেড়েছে। 👉 দিগন্তের প্র...
Image
স্বাস্থ্য অধিদপ্তরে   ৯ ধরনের পদে ১ হাজার ৬৫০ জনের  নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৯ ধরনের পদে ১ হাজার ৬৫০ জনকে নিয়োগ দেয়া হবে। যেসব পদে নিয়োগ দেয়া হবে: ১। মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি) : ৪৬০টি ২। মেডিকেল টেকনিশিয়ান (অ্যানেসথেসিয়া) : ৩০২টি ৩। মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) : ৩০২টি ৪। মেডিকেল টেকনিশিয়ান (বায়োমেডিকেল): ২১১টি ৫। মেডিকেল টেকনিশিয়ান (ইটিটি): ১২২টি ৬। মেডিকেল টেকনিশিয়ান (পারফিউশনিস্ট): ১টি ৭। মেডিকেল টেকনিশিয়ান (সিমুলেটর): ২টি ৮। মেডিকেল টেকনিশিয়ান (অর্থোপেডিকস): ২টি ৯। মেডিকেল টেকনিশিয়ান (ইকো): ২৪৮টি বেতনস্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা যোগ্যতা সব পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের নিয়ম অনলাইনে http://dghsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদনের সময়সীমা:  ৫ জুলাই সকাল ১০টা থেকে ২০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। 👉 দিগন্তের প...
Image
রাশিয়ার সেনাবাহিনীর দাবি, তাদের দেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে ‘কার্যকর ও নিরাপদ’ বলে প্রমাণিত প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এর বিষাক্ত ছোবলে যেন অসহায় হয়ে পড়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। এখনও পর্যন্ত কার্যকরী কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে সারাবিশ্বে আক্রান্ত হয়েছে কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ১৭০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৯ লাখ ২ হাজার ৬৭৩ জনের। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে মানুষ। স্বাচ্ছন্দে বাড়ির বাইরে বের হতে পারছে না কেউ। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণে নতুন স্বপ্ন দেখাচ্ছে রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনীর দাবি, তাদের দেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে ‘কার্যকর ও নিরাপদ’ বলে প্রমাণিত হয়েছে। প্রথম পর্যায়ে যে ১৮ জন স্বেচ্ছাসেবকের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, তারা সবাই এখন করোনা থেকে সুরক্ষিত। এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ ...
Image
সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত সিএসপিবি প্রকল্পে কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতিতে শিশুদের নানা জরুরি সেবা প্রদানের জন্য ১২৭ জনকে ৬ মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। পদের নাম: সমাজকর্মী বেতন:  ২৩,১০০ টাকা পদসংখ্যা: ১২৭ টি যোগ্যতা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজকর্ম/ সমাজকল্যাণ/ সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিধারী/ বিবিএ/ এমবিএ/ এলএলবি/ এলএলএম ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। শিশু সুরক্ষা ও উন্নয়নকাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ, শিশু আইন ও কমিউনিটিভিত্তিক শিশুসুরক্ষা বিষয়ে সম্যক ধারণা, বাংলা ও ইংরেজি যোগাযোগে (লিখিত ও মৌখিক) দক্ষতা, মাইক্রোসফট অফিস ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে। আবেদনের নিয়ম আগ্রহী ও যোগ্যদের প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে মেইলে আবেদন করতে হবে hrmcspb2020@gmail.com ঠিকানায়।  আবেদনের শেষ সময়  ২২ জুলাই পর্যন্ত 👉 দিগন্তের প্রতি মুহুর্তের খবর পেতে   ড...
Image
সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, এই সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) গণসংহতি আন্দোলনের উদ্যোগে সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে দুর্নীতির রাঘব বোয়ালদের গ্রেফতার এবং স্বাস্থ্যমন্ত্রী ও অধিদফতরের ডিজির অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারকে 'স্বৈরাচার' আখ্যা দিয়ে নুর বলেন, আমরা অনেক আন্দোলন, প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি পালন করেছি। এখন জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়ার জন্য, জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়ার জন্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশের জনগণের ঐক্য প্রয়োজন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের অন্যতম কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক, রাষ্ট্রচিন্তার ফরিদুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী...
Image
নাবালক ছাত্রকে ধর্ষণের অভিযোগ   শিক্ষিকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ২৭ বছর বয়সী শিক্ষিকাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি পুলিশ। অভিযোগ রয়েছে, ছাত্রের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের ভিডিও ধারণ করেছেন ওই শিক্ষিকা। এছাড়া আরেক ছাত্রকে আপত্তিকর বার্তা পাঠানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২৭ বছর বয়সী মল্লি ভারকাম্প গত বৃহস্পতিবার পুলিশের হাতে আটক হয়েছেন। এক বছর ধরে তার ব্যাপারে তদন্ত করেছে গোয়েন্দারা। এর আগে গত বছরের মে মাসে ওই শিক্ষিকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। নিজের ছাত্রকে ধর্ষণ করে ভিডিও ধারণ ও অন্য ছাত্রকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, আরেক ছাত্রকে এক বার্তায় ওই নারী শিক্ষিকা লিখেছেন, তার বাড়িতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে হবে। বর্তমানে শিক্ষিকাকে আটক করে পুলিশি হেফাজতে রাখা আছে। তিনি জামিন চাইলে ১০ হাজার ডলার লাগবে। শিক্ষিকার বাইরেও তিনি যোগ ব্যায়াম করাতেন। বিয়ে হলেও পরে তিনি স্বামীকে তালাক দিয়েছেন। অভিযোগ ওঠার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় ২০১৯ সালেই। সূত্র : ডেইলি মেইল 👉 দিগন্তের প্রতি মুহুর্তের ...